জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজবাড়ীতে শহিদদের সমাধিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ

প্রথম পাতা » সারাদেশ » জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজবাড়ীতে শহিদদের সমাধিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ পালিত হয়েছে। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে জেলার শহিদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।


মঙ্গলবার (৫আগস্ট) সদর উপজেলার শহিদ মো: আব্দুল গণি শেখ মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার৷


এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন  পুলিশ সুপার কামরুল হাসান, সিভিল সার্জন,

ডা. এস এম মাসুদ, স্থানীয় সরকার এর উপপরিচালক

মাজহারুল ইসলাম।

ওইসময় জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

জেলার  বালিয়াকান্দি উপজেলার শহিদ  সাগর আহমেদ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, চৌধুরী মুস্তাফিজুর রহমান। ওইসময়  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালুখালী উপজেলার শহিদ  মো: কুরমান শেখের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, মহুয়া আফরোজ। ওইসময়  উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ১৬:২৬:৩৪   ৩৮৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সিলেটে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪
সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা, চোরাগোপ্তা হামলার আশঙ্কা
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা নিহত
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Law News24.com News Archive

আর্কাইভ