সন্ত্রাসী সোহেলের খালা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম পাতা » সারাদেশ » সন্ত্রাসী সোহেলের খালা অস্ত্রসহ গ্রেপ্তার
সোমবার, ২৮ জুলাই ২০২৫



সন্ত্রাসী সোহেলের খালা অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীনগর মধ্যপাড়ার অলিউর রহমানের স্ত্রী ফিরোজা (৪৫) ও মৃত আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া (৫০)। তাদের মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী সোহেলের খালা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর।

তিনি বলেন, গত ২১ জুলাই সন্ত্রাসী সোহেলকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের পর রোববার রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ ও তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ শ্রীনগর এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়ার আমজাদ মিয়ার মুদি দোকানের পাশে টিনের বেড়ায় পাটি মোড়ানো অবস্থায় একটি চায়না রাইফেল, এক নলা বন্দুক, লোহার পাইপ, শর্টগানের ৫টি কার্তুজ, ১৪টি খালি খোসা ও একটি রাম দা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১৮:২২:৪৩   ২০১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ