বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড
রবিবার, ২৭ জুলাই ২০২৫



বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজনের ৭ দিনের রিমান্ড

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা:আব্দুর রাজ্জাক রিয়াদ.সাকাদাউন সিয়াম,সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন।

রোববার (২৭ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত রিমান্ড মঞ্জুর করেন।

১৭ জুলাই সকাল ১০টায়, গুলশান ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান রিয়াদ ও কাজী গৌরব অপু। তারা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। দাবি মেনে না নেওয়ায় বাদী সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগের দোসর বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

চাপে পড়ে তিনি নগদ ১০ লাখ টাকা দেন। এরপর ১৯ জুলাই রাতে ও ২৬ জুলাই বিকেলে পুনরায় বাদীর বাসায় গিয়ে হুমকি দেন আসামিরা এবং দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনার পর গুলশান থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেফতার করে। এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ২১:০৯:১২   ২০২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ