বিস্ফোরণ মামলায় যুবদল-ছাত্রদলের ১২ নেতাকর্মীর ৭ বছর করে কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বিস্ফোরণ মামলায় যুবদল-ছাত্রদলের ১২ নেতাকর্মীর ৭ বছর করে কারাদণ্ড
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



---

আট বছর আগে বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন— কোতোয়ালি থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন আনোয়ার, হায়দার আলী বাবলা, ইমরান প্রমুখ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের মধ্যে আটজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায় , ২০১৫ সালের ৮ মার্চ কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ এলাকায় বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে হরতাল সফল কর‍তে ককটেল বিস্ফোরণ করে আসামিরা। এতে কামাল হোসেন নামে এক রিকশা চালক গুরুতর আহত হন। যার মাধ্যমে তারা জনমনে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত বিভিন্ন সময় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

ল নিউজ ২৪. কম এ লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় আইন বিষয়ক প্রবন্ধ,  ক্যারিয়ার, সমসাময়িক বিষয়ক প্রবন্ধ,  কৃষি ও সাহিত্য।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন।

 editorlawnews24 @gmail.com

বা infolawnews24 @gmail.com 

বাংলাদেশ সময়: ১০:২২:১১   ৪০০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ