হাছান মাহমুদের মেয়েসহ তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জাতীয় » হাছান মাহমুদের মেয়েসহ তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



হাছান মাহমুদের মেয়েসহ তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট এনকে ফাউন্ডেশনের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন।

এর মধ্যে হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ৪টি ব্যাংক হিসাব এবং এনকে ফাউন্ডেশনের এরশাদ মাহমুদ ও তার স্ত্রী শাকিলা আক্তার, মোহাম্মদ ওয়াহিদ রায়হান ইফতেখার ও তার স্ত্রী ফজিলাতুন নেছা বেগম মাহমুদ, মো. খালেদ মাহমুদ ও তার স্ত্রী মাহনূর তাসনিম ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১২১ টি হিসাব রয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজিল হোসেন এ তথ্য জানান।

দুদকের সহকারী পরিচালক আল আমিন তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। পরে আদালত আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১০:৫০:১০   ১৮০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ