সাংবাদিক মুন্নি সাহা ও পরিবারের ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাংবাদিক মুন্নি সাহা ও পরিবারের ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



সাংবাদিক মুন্নি সাহা ও পরিবারের ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন ও ভাই তপন কুমার সাহার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত আদালতে দাখিল করা আবেদনে জানান, মুন্নি সাহা, তার পরিবারের সদস্য এবং স্বামী—এস এম প্রমোশনস-এর মালিক কবির হোসেনের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ অর্থের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অর্থ অবৈধভাবে অর্জিত বলে অভিযোগ রয়েছে এবং প্রাপ্ত তথ্যমতে, সংশ্লিষ্ট ৩৩টি ব্যাংক হিসাবে মোট স্থিতি রয়েছে প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকা।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে প্রাপ্ত রেকর্ড ও তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে—এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের প্রচেষ্টা চলছিল। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে দুদক আদালতে উল্লেখ করে।

আদালত শুনানি শেষে দুদকের আবেদনে সাড়া দিয়ে সংশ্লিষ্ট ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

এর আগে গত ৩ জুন একই আদালত সাংবাদিক মুন্নি সাহা, তার মা, স্বামী কবির হোসেন, এবং দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

বাংলাদেশ সময়: ১০:৪৯:৩৭   ২৯৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া কারাগারে
সাবেক এমপি আতাউল হককে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Law News24.com News Archive

আর্কাইভ