রাজবাড়ীর পাংশায় চিহ্নিত চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী সালমান গ্রেফতার

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর পাংশায় চিহ্নিত চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী সালমান গ্রেফতার
বুধবার, ১৬ জুলাই ২০২৫



---

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের অভিযানে  চিহ্নিত চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী সালমান শাহ (২৭) কে গ্রেফতার করা হয়েছে।

সে পাংশা উপজেলার শরিষা খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।


গতকাল মঙ্গলবার (১৫ জুলাই)  রাত  ২টার সময় পাংশা উপজেলার শরিষা ইউনিয়নে অভিযান চালিয়ে  করে তাকে গ্রেপ্তার করা হয়।


জানা যায়, রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই শ্রীবাস গাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে।


ওইসময় পাংশা থানা এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, অবৈধ বালুখেকো, চোরদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা এলাকার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে গ্রেপ্তার করা হয়।


গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪০   ২০৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
কক্সবাজার আদালতের প্রবেশ পথে গুলির ঘটনায় দুই মামলা, আসামি ১৩
দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ