নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গার প্রবেশ: জাতিসংঘ

মিয়ানমার থেকে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানবাধিকার ওই সংস্থা। এসব রোহিঙ্গা কক্সবাজারের আশ্রয় শিবিরে রয়েছে। ইউএনএইচসিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নিপীড়ন বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। গত কয়েকমাসে রোহিঙ্গা অনুপ্রবেশ আশঙ্কাজনক হারে বেড়েছে। অনুপ্রবেশের বর্তমান পরিসংখ্যান ২০১৭ সালের পর সবচেয়ে বেশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের উদারভাবে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। দেশটির কক্সবাজার জেলায় নতুন করে আসা রোহিঙ্গারা মাত্র ২৪ কিলোমিটার জায়গায় আগের শরণার্থীদের সঙ্গে বসবাস করছে। এতে এই আশ্রয় শিবিরটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলোর একটিতে পরিণত হয়েছে। ইউএনএইচসিআর জানায়, গত জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন ১ লাখ ২১ হাজার রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। তবে অনেককে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, যদিও তারা রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। নতুন করে আসা রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু।

জাতিসংঘ বলছে, আগত এসব রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার প্রয়োজন। তারা মূলত আগে থেকে বসবাসকারী রোহিঙ্গাদের ওপর নির্ভরশীল। বর্তমানে পর্যাপ্ত তহবিল না থাকায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ওপর চাপ বেড়েছে। ফলে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে। বৈশ্বিক তহবিল সংকটের ফলে এই চাপ সৃষ্টি হয়েছে, ফলে নতুন করে আগত ও আগে থাকা রোহিঙ্গাদের প্রয়োজনীয় পরিষেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। যদি পর্যাপ্ত তহবিল না আসে তাহলে এ বছরের সেপ্টেম্বরের মধ্যে শরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। রান্নার জ্বালানি (এলপিজি) সংকটও আরও ঘনিভূত হবে। আর ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে। শিক্ষা থেকে বঞ্চিত হবে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশু। যার মধ্যে নতুন করে আসা ৬৩ হাজার শিশুও রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৫   ১৮৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ