এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ
শুক্রবার, ১১ জুলাই ২০২৫



এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

অবরুদ্ধ সম্পদের মধ্যে সিঙ্গাপুরে সাইফুল আলমের ৪০টি ব্যাংক হিসাব, তার স্ত্রী ফারজানা পারভীনের ছয়টি ব্যাংক হিসাব এবং সিঙ্গাপুরে তাদের নামে থাকা আটটি কোম্পানির শেয়ার, ছেলে আশরাফুল আলমের সাতটি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার, ছেলে আহসানুল আলমের সাতটি ব্যাংক হিসাব ও একটি কোম্পানির শেয়ার, ছেলে আসাদুল আলম মাহির একটি ব্যাংক হিসাব, তার শ্যালক আহমেদ বেলালের দুটি ব্যাংক হিসাব ও বোন মাইমুনা খানমের একটি ব্যাংক হিসাব রয়েছে।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব সম্পদ ফ্রিজ আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত পরিবার অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জিত অর্থ বিদেশে পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন। এসব অর্থ যাতে স্থানান্তর বা নষ্ট না হয়, সে জন্য ফ্রিজ আদেশ হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৪৪   ১৭১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড
সাত দিনের রিমান্ড শেষে কারাগারে মতিঝিলের কথিত শীর্ষ সন্ত্রাসী বাপ্পি
প্রবাসী নারীকে যৌতুক দাবির অভিযোগে মামলা, আজিম গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্ত্রী হত্যা: ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায়
১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ
তনু হত্যা মামলা আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ