আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা বিচারকদের তালিকা প্রকাশ করুন: ব্যারিস্টার মাহবুব

প্রথম পাতা » প্রধান সংবাদ » আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা বিচারকদের তালিকা প্রকাশ করুন: ব্যারিস্টার মাহবুব
বুধবার, ৯ জুলাই ২০২৫



আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা বিচারকদের তালিকা প্রকাশ করুন: ব্যারিস্টার মাহবুব

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (৯ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ধরে রাখতে যেসব বিচারক সহায়ক ভূমিকা পালন করেছেন, তাদের চিহ্নিত করতে চাইলে তা খুব বেশি সময়ের ব্যাপার নয়। সরকার এবং প্রধান বিচারপতির সদিচ্ছা থাকলেই তা সম্ভব। সেই বিচারকদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি জানিয়ে একটি তালিকা প্রকাশ করা হোক। সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করা সময়ের ব্যাপার মাত্র।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হলে সংবিধানের ৮ম সংশোধনী মামলার রিভিউ আবশ্যক। এটি ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়।

বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ বিচারক নিয়োগ কমিটিতে কোনো আইনজীবীর প্রতিনিধিত্ব রাখা হয়নি। অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা অনুচিত।

বার সমিতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে মব শাসন চলছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট বারের নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমরা মনে করি না। এ পরিস্থিতিতে ভোটে যেতে চাই না।

বাংলাদেশ সময়: ২৩:২১:১০   ২৯৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ