শিবলী রুবাইয়াতের জমিসহ ১০তলা ভবন ক্রোকের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শিবলী রুবাইয়াতের জমিসহ ১০তলা ভবন ক্রোকের আদেশ
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



শিবলী রুবাইয়াতের জমিসহ ১০তলা ভবন ক্রোকের আদেশ

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আসামি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের সাভারের ১৫ কাঠা জমি ও তার ওপর স্থাপিত দশ তলা ভবন ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মাসুদুর রহমান তার এ সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন। এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আসামি শিবলী রুবাইয়াত-উল ইসলাম পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে আনিত অর্থ পরবর্তীতে ঘরভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং ওই অর্থ দিয়ে বর্ণিত সম্পত্তি তৈরি করছেন বলে তদন্তকালে জানা যাচ্ছে। অর্থাৎ বর্ণিত সম্পত্তিটি আসামি মানি-লন্ডারিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ দ্বারা অর্জিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্পত্তিটির হস্তান্তর রোধে ক্রোক করা একান্ত প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০৫   ২১০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামিন পেলেন মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ
তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডের মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুক মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা লেলিন রিমান্ডে
দিলীপ আগরওয়ালার তিনদিনের রিমান্ড চায় সিআইডি
অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা
বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

Law News24.com News Archive

আর্কাইভ