স্ত্রী হাসিনাসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ফ্রিজ

প্রথম পাতা » জাতীয় » স্ত্রী হাসিনাসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ফ্রিজ
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



গোলাম দস্তগীর গাজীর কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব ফ্রিজ

দুর্নীতির মামলায় আসামি সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ১২ কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ফ্রিজ আদেশ হওয়া এসব সম্পদের মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা। এছাড়াও গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিদেশ গমনে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থাটির উপ সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এসব আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি গাজীর বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি ফ্রিজ করা প্রয়োজন। এছাড়া তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৩৬   ১৭৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গুজব, অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে
ধর্ষণ-হত্যায় মৃত্যুদণ্ডের সাজা কমেছে হাইকোর্টে বিচার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ৯ বছরেও
সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ সরকারি সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি: ২ আসামি ৫ দিনের রিমান্ডে
আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের

Law News24.com News Archive

আর্কাইভ