সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
শনিবার, ৫ জুলাই ২০২৫



সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

অবিলম্বে বাংলাদেশ সমঅধিকার পার্টিকে (বিএসপি) নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

পরে ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সমঅধিকার পার্টির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন এর আগে দলটির নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ নিবন্ধন দিতে নির্দেশ দিলেন হাইকোর্ট। ফলে সমঅধিকার পার্টির নিবন্ধনে আর কোনো বাধা নেই।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩৪   ২১৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ