ইতালীয় নাগরিক হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ইতালীয় নাগরিক হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪
শনিবার, ৫ জুলাই ২০২৫



ইতালীয় নাগরিক হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪

ইতালির নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার অভিযুক্ত চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন– তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল।

এর আগে, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানের ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাবেলা সিজার। তিনি নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘আইসিসিও কো-অপারেশন’-এর প্রোজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনা সে সময় দেশে-বিদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

হত্যার পরদিন গুলশান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে। ২০১৬ সালের ২৮ জুন সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৩৮   ২১৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ