লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচী  উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রাঙ্গণে এসব সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ।

২০২৪-২০২৫ অর্থ বছরের খরিফ/২( ২০২৫- ২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে রোপা আমন ধান বীজ, মরিচ হাইব্রিড বীজ, উফশী জাতের শাক সবজির বীজ এবং রাসায়নিক সার লালমোহন উপজেলার ৪২০০ জন ধান চাষির মাঝে ধানের বীজ ও ২০ কেজি করে সার,  ৯০ জন সবজি চাষির মাঝে বীজ ও ৫ কেজি করে সার ও ৪০০জন মরিচ চাষি মাঝে বীজ ও ৫ কেজি সার  বিতরণ করা হবে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৪:১১   ২২৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!
নোয়াখালীতে জামায়াত-শিবিরের ৬ কর্মীর জামিন নামঞ্জুর, সড়ক অবরোধ
চট্টগ্রামে বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
পথ ভুলে বাংলাদেশে আসা নেপালি যুবক পাঁচ বছর পর নিজ দেশে ফিরেছেন
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন

Law News24.com News Archive

আর্কাইভ