ইরানের হুঁশিয়ারি তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের হুঁশিয়ারি তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব
শুক্রবার, ২০ জুন ২০২৫



তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব

ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে কোনো ‘তৃতীয় পক্ষ’ জড়াতে চাইলে ইরান নতুন করে হুমকি দিয়েছে— এ ধরনের হস্তক্ষেপ হলে তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়া হবে। বৃহস্পতিবার বিকেলে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) এক বিবৃতিতে জানায়- শত্রুর সঙ্গে সংঘর্ষ চলবে, যতক্ষণ না ক্ষতিপূরণ আদায় হয়।

ইরান-ইসরাইল সংঘাত এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে পরিষদ বলেছে, তারা বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত, পরিকল্পনা তৈরি করে রেখেছে। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের নাম উল্লেখ না করে পরিষদ জানায়, এই আগ্রাসনে যদি কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে, তাহলে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সঙ্গে সঙ্গে তাদের মোকাবিলা করা হবে। ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই সংঘাতে যুক্ত হওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিএনএনকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি আক্রমণের পরিকল্পনা পর্যালোচনা করেছেন, কিন্তু অপেক্ষা করছেন— দেখছেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে কি না।

বাংলাদেশ সময়: ৫:৩৬:৪৯   ২০৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

Law News24.com News Archive

আর্কাইভ