সমু চৌধুরী ঈদ করেছেন যশোরে, বাড়ি ছাড়েন শুটিংয়ের কথা বলে

প্রথম পাতা » প্রধান সংবাদ » সমু চৌধুরী ঈদ করেছেন যশোরে, বাড়ি ছাড়েন শুটিংয়ের কথা বলে
শুক্রবার, ১৩ জুন ২০২৫



সমু চৌধুরী ঈদ করেছেন যশোরে, বাড়ি ছাড়েন শুটিংয়ের কথা বলে

ময়মনসিংহের গফরগাঁওয়ের এক মাজারের পাশে বট গাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী, এমন ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বলছেন, তিনি নাকি মানসিক ভারসাম্যহীন অবস্থায় সেখানে অনেকদিন বসবাস করছেন। বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় সমু চৌধুরীর পরিবারের সঙ্গে।

কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক তার এক স্বজনের সঙ্গে। তিনি জানান, সমু চৌধুরী ঈদে যশোরের গ্রামের বাড়িতে এসেছিলেন। সবার সঙ্গে ঈদও করেছেন। মঙ্গলবার তার মাকে জানান, শুটিং আছে। তা বলে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে বের হন। কিন্তু কীভাবে ময়মনসিংহের মাজারে পৌঁছালেন, তা তারা কেউ বলতে পারছেন না।

দীর্ঘদিন ধরে গাছের নিচে আছেন এবং মানসিক ভারসাম্যহীন তিনি, এমন কথাও গুজব বলে জানান ওই স্বজন।

ফেসবুকে ছবি ছড়িয়ে পড়ার পর তারা সেখানকার পুলিশের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি সমু চৌধুরীর মাকেও জানানো হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি লেখেন, সমু চৌধুরী আমাদের প্রিয় সমু’দা এখন আমাদের অর্থাৎ অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর তত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ খবর নেয়া হয়েছে। আপাতত আমরা তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে।

সমু চৌধুরী এখনও ব্যাচেলর। ঢাকার মিরপুরে তার সঙ্গে থাকেন মা ও ছোট ভাইয়ের পরিবার।

বাংলাদেশ সময়: ০:৩৭:২৪   ৩৯৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
সাবেক সঙ্গীকে ভুলতে কতদিন সময় লাগে, গবেষণায় যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
দ্রুত ও সুসংহত বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের লক্ষ্য: প্রধান বিচারপতি
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ