সাবেক এমপি সেলিম-কামারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি সেলিম-কামারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার, ৪ জুন ২০২৫



সাবেক এমপি সেলিম-কামারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য কামারুল আরেফিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে কামারুল আরেফিনের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

গত ২০ মে কুষ্টিয়ার সিনিয়র স্পেশাল জজ ছুমিয়া খানমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, গত ২০ মে সাবেক দুই সংসদ সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করা হয়।

সেখানে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ থেকে পলায়নের চেষ্টা করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত আবশ্যক। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। আরেকটি আবেদনে কামারুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ চাওয়া হয়। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান কামারুল আরেফিন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৪   ১৮৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ