গাজায় ত্রাণ বিতরণকালে ইসরাইলের হামলা, নিহত ৩১

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ত্রাণ বিতরণকালে ইসরাইলের হামলা, নিহত ৩১
রবিবার, ১ জুন ২০২৫



গাজায় ত্রাণ বিতরণকালে ইসরাইলের হামলা, নিহত ৩১

ত্রাণ বিতরণের সময় জনতার ভিড় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং ১১৫ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এবং হামাস পরিচালিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উপত্যকাটির গুরুত্বপূর্ণ শহর রাফায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ওই হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। যাতে ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, এর আগেও ত্রাণ বিতরণের সময় জনতার ভিড় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এর আগে হামাস জানিয়েছে, গত ২৮ মে এপ্রিল একটি ত্রাণ কেন্দ্রের সামনে ইসরাইলের বোম হামলায় প্রাণ হারান তিন ফিলিস্তিনি। আহত হন প্রায় ৪৬ জন।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৪   ১৮৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

Law News24.com News Archive

আর্কাইভ