ইশরাকের শপথ ইসির এখতিয়ারাধীন: আপিল বিভাগ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ইশরাকের শপথ ইসির এখতিয়ারাধীন: আপিল বিভাগ
রবিবার, ১ জুন ২০২৫



ইশরাকের শপথ ইসির এখতিয়ারাধীন: আপিল বিভাগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রকৌশলী ইশরাক হোসেনের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পুরোটাই নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারাধীন বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।

রোববার (১ জুন) ইশরাক হোসেনের রায়ের কপি ইসিতে পৌঁছানো হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের পক্ষ থেকে বলা হয়, ‘ইশরাকের শপথ ইস্যুটি পুরোটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারাধীন’।

তবে বিকেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন ইসি সচিব আখতার আহমেদ।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে নাগরিকসেবা।

ইশরাক হোসেনের পক্ষে গত ১৪ মে থেকে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২৫   ২৩৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ