শেখ হাসিনা-কাদেরসহ ৩১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনা-কাদেরসহ ৩১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



শেখ হাসিনা-কাদেরসহ ৩১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৬ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নিহতের বাবা মো. সবুজ বাদী হয়ে মামলার আবেদন করেন। নালিশী (সিআর) মামলা দায়েরের পর অভিযোগটি বাড্ডা থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদীর জবানবন্দি গ্রহন করেন। একইসঙ্গে মামলার অভিযোগ আমলে নিয়ে ওই আদেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাজাহান খান, ফারুক খান, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত, এ এম নাঈমুর রহমান দুর্জয়, খসরু চৌধুরী ও সালমা চৌধুরী, ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, অভিনেতা সিদ্দিকুর রহমান প্রমুখ।

আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ মে) আদালতে মামলাটি দায়ের করেন নিহত দোকানকর্মী পারভেজ বেপারীর বাবা মো. সবুজ।

সংশ্লিষ্ট বিচারক গতকাল বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করেছিলেন বলে জানান বাদীর আইনজীবী মকবুল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকালে ৫০০/৭০০ জন আন্দোলনকারী বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বিক্ষোভ করেন। সে সময় তাদের ওপর হামলা ও গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন উত্তর বাড্ডার এ+এন ফার্নিচার দোকানের কর্মী পারভেজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০০   ২০৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ