সাবেক মন্ত্রী আব্দুর রহমানের সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » সাবেক মন্ত্রী আব্দুর রহমানের সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫



সাবেক মন্ত্রী আব্দুর রহমানের সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান ও তার স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (২৯ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, ডা. মির্জা নাহিদা হোসেন তার স্বামী মো. আব্দুর রহমান কর্তৃক অসাধু উপয়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও তা দখলে রাখেন। ডা. মির্জা নাহিদা হোসেন তার স্বামী মো. আব্দুর রহমান কর্তৃক অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা নিজ নামে ৬ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান করেন।

ডা. মির্জা নাহিদা হোসেন নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৬টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে সর্বমোট ২৬ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করায় দুদক মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামীদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৮   ১৭৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ