অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেপ্তার
রবিবার, ১৮ মে ২০২৫



অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেপ্তার

পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করায় গ্রেপ্তার হলেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। তার নাম আলি খান মাহমুদাবাদ। তিনি অশোকা বিশ্ববিদ্যালয়ের সামজিক বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের সহকারী কমিশনার অজিত সিং। এর আগে ওই অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার এক নেতা। তার অভিযোগের পরই আলি খান মাহমুদাবাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের জানানো হয়েছে যে অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে আজ  (রোববার) সকালে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তার মামলার বিস্তারিত তথ্য সংগ্রহে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। পুলিশ এবং স্থানীয়দের তদন্তে সহায়তা করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহমুদাবাদ তার মন্তব্যে বলেছিলেন, অনেক ডানপন্থি সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। এটা ভালো। তবে তারা যদি একইরকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন, তাহলে সেটাই হবে প্রকৃত দেশপ্রেম।

বাংলাদেশ সময়: ২০:১১:০৮   ২২৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
সীমান্তবর্তী গ্রামে কড়াকড়ি, বাসিন্দারা যেন উন্মুক্ত কারাগারে
ভারতের উত্থানে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, মার্কিন পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য রুশ দূতের

Law News24.com News Archive

আর্কাইভ