ডিবিতে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিবিতে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ
রবিবার, ১৮ মে ২০২৫



ডিবিতে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর প্রথমে তাকে নেওয়া হয় ডিএমপির ভাটারা থানায়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার (১৮ মে) দুপুরে আটকের পর নায়িকাকে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৫   ৩৫৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
দেশজুড়ে চলছে অভিযান: তবুও বেপরোয়া কিশোর গ্যাং
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
নিউইয়র্কে উচ্চারিত কথা ও বাংলাদেশের বাস্তবতার হিসাব
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে ১,২৯৩ জন আটক
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ