গুপ্তচরবৃত্তির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারত

প্রথম পাতা » আন্তর্জাতিক » গুপ্তচরবৃত্তির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারত
শনিবার, ১৭ মে ২০২৫



গুপ্তচরবৃত্তির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারত

গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানার এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভারত। তার বিরুদ্ধে পাকিস্তানের কাছে স্পর্শকাতর তথ্য তুলে দেয়ার অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে এ সপ্তাহে রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো কাউকে গ্রেপ্তার করা হলো। ২৫ বছর বয়সী ওই যুবকের নাম দেবেন্দ্র সিং ধিলন। তিনি পাতিয়ালার খালসা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পিস্তল ও বন্দুকের ছবি আপলোড করার জন্য ১২ মে তাকে কৈথাল থেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, নভেম্বরে তিনি কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তানে যান। এরপর পাকিস্তানের আইএসপিআর কর্মকর্তাদের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেন। অভিযোগ আছে, আইএসপিআর কর্মকর্তারা ধিলনের কাছ থেকে তথ্য নেয়ার জন্য তার পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন। কৈথালের পুলিশ সুপারিনটিন্ডেন্ট আস্থা মোদি বলেন, ধিলন পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে পাতিয়ালা সামরিক সেনানিবাসের ছবি শেয়ার করেছেন। তদন্তের জন্য তার মোবইল জব্দ করা হয়েছে। এছাড়া পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে অর্থ লেনদেনের বিষয়টি নিশ্চিতে তার ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা হচ্ছে।

একই অভিযোগে কিছুদিন আগে ২৪ বছর বয়সী নওমান ইলাহিকে গ্রেপ্তার করে দেশটি। উত্তর প্রদেশের ওই বাসিন্দা হরিয়ানাতে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। অভিযোগ আছে পাকিস্তানকে তথ্য দেয়ার জন্য তিনি অর্থ পেতেন। এছাড়া পাঞ্জাব পুলিশ গত সপ্তাহে দিল্লিতে অবস্থিত হাইকমিশনে নিযুক্ত এক পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে সম্পর্কিত গুপ্তচরবৃত্তির কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একজন নারীসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৫৮   ১৮৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ