কারামুক্ত হলেন ‘শিশুবক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানী

প্রথম পাতা » প্রধান সংবাদ » কারামুক্ত হলেন ‘শিশুবক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানী
শনিবার, ৪ নভেম্বর ২০২৩



---

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে আজ শনিবার (৪ নভেম্বর) রাত ৮টায় মুক্তি পেয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানী (২৮)। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রফিকুল ইসলাম মাদানী নেত্রকোণার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনি ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত।

গত ২৯ মার্চ জামিন চেয়ে মাদানীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। ফলে মাদানীর কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা, তেজগাঁও এবং মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ও কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সব মামলার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে আজ শনিবার রাত ৮টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

রফিকুল ইসলাম মাদানীর খালাতো ভাই আমিনুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে আমরা তাকে নিতে কারাগারে আসি। রাত ৮টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেলে তাকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।

বাংলাদেশ সময়: ২৩:০৮:১৬   ৩৮৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ