নারী সংস্কার কমিশনের সুপারিশ সাংঘর্ষিক দাবি করে রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » নারী সংস্কার কমিশনের সুপারিশ সাংঘর্ষিক দাবি করে রিট
রবিবার, ৪ মে ২০২৫



নারী সংস্কার কমিশনের সুপারিশ সাংঘর্ষিক দাবি করে রিট

নারী সংস্কার কমিশনের সুপারিশের সাংঘর্ষিক বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

রোববার (৪ মে) সু্প্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন।

একইসঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া নারী সংস্কার কমিশনের তিন, চার, ছয়, দশ, এগারো ও বারো নাম্বার সুপারিশ ইসলামি আইন, জনগণের অনুভূতিতে আঘাত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বাতিল চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, “উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫” -এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২-এ অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়তের বিধানসমূহের পরিপন্থি, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

“উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫”- এই রিপোর্টটি ৩১৮ পৃষ্ঠাব্যাপী এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরীয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

রিটে তিনটি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:১৬   ২৮১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
হাইকোর্টের আদেশ স্থগিত, এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে ফজলুল হকের দায়িত্ব পালনে বাধা নেই
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
চাঁদাবাজির মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টার অভিযোগ
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ

Law News24.com News Archive

আর্কাইভ