পাকিস্তানে সন্ত্রাসে মদত দিচ্ছে ভারত: পাকিস্তান আইএসপিআর

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে সন্ত্রাসে মদত দিচ্ছে ভারত: পাকিস্তান আইএসপিআর
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫



পাকিস্তানে সন্ত্রাসে মদত দিচ্ছে ভারত: পাকিস্তান আইএসপিআর

পাকিস্তানে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে তারা। এমন দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, পাকিস্তানে সন্ত্রাসে ভারতের মদত থাকার অকাট্য প্রমাণ আছে।

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগাম হামলার কয়েকদিন পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এতে তিনি বলেন, পাকিস্তানের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত জড়িত। মিথ্যা ফ্লাগ অপারেশনের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেন তিনি। আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের ক্ষুদ্র একটি অংশ আমরা প্রমাণ হিসেবে উপস্থাপন করবো। এই প্রমাণ অকাট্য। এটাকে অস্বীকার করা যাবে না। যেকোনো নিরপেক্ষ কমিশন এটা যাচাই করতে পারেন।

বাংলাদেশ সময়: ৮:১৬:৫৯   ২১৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
হরমুজ সংকটে ইরানের বিকল্প পথ কাস্পিয়ান সাগর, সামনে লজিস্টিক চ্যালেঞ্জ
গণহত্যায় বিধ্বস্ত পরিবার ও একজন ফিলিস্তিনি মা
গাজা শান্তি পরিকল্পনার পথে প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের দাবি
রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার আলী জাইন গ্রেপ্তার
রোহিঙ্গা প্রত্যাবাসনে টেকসই রোডম্যাপের তাগিদ
দক্ষিণ আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭, আহত ২৬
সীমান্তবর্তী গ্রামে কড়াকড়ি, বাসিন্দারা যেন উন্মুক্ত কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ