অশ্লীলতা ছড়ানোর অভিযোগ ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

প্রথম পাতা » প্রধান সংবাদ » অশ্লীলতা ছড়ানোর অভিযোগ ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারাকে পাঠানো নোটিশ প্রত্যাহার

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার নামে পাঠানো আইনি নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশদাতাদের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লব।

গত ২৪ এপ্রিল সরকারকে আইনি নোটিশ পাঠিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি–সহ সব মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও ও বিজ্ঞাপন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

ওই নোটিশে ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরের নাম উল্লেখ করে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরই ব্যাপক বিতর্ক তৈরি হয়।

সমালোচনার মুখে সংশোধিত নোটিশে জানানো হয়—ডা. তাসনিম জারার নামটি কেবল উদাহরণ হিসেবে ডা. জাহাঙ্গীর কবিরের সঙ্গে এসেছে। অনেকেই বিষয়টিকে অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়িকভাবে ব্যবহার করেছে, যা অনভিপ্রেত।

ব্যারিস্টার পল্লব জানান, সম্প্রতি ডা. তাসনিম জারা সামাজিক মাধ্যমে এ বিষয়ে তার বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য মনোযোগসহকারে বিবেচনা করেছেন নোটিশদাতারা।

তিনি আরও বলেন, ডা. তাসনিম জারা একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল চিকিৎসক। তার ছবি ও ভিডিও ব্যবহার করে অনেক ফেক আইডি ও চ্যানেল প্রতারণা করছে।

তাসনিম জারার বক্তব্যে নোটিশদাতারা সন্তুষ্ট। তাই তার নাম এবং একইসঙ্গে ডা. জাহাঙ্গীর কবিরের নামও নোটিশ থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে নোটিশদাতারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান ব্যারিস্টার পল্লব।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৯   ২৭৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ