ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ৫ শতাধিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ৫ শতাধিক
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ৫ শতাধিক

ইরানের বন্দর আব্বাসে ব্যাপক ভয়াবহ এক বিস্ফোরণে ৪ জন নিহত ও কমপক্ষে ৫০০ মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর পরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ঘটনাস্থলের ফুটেজ থেকে দেখা যায়, সেখানে ব্যাপক ধোঁয়া উড়ছে। ইসমাইল মালেকিজাদেহ নামের আঞ্চলিক এক বন্দর কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, শহীদ রাজাই বন্দর ডকের একটি অংশে ওই বিস্ফোরণ ঘটে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি। হরমোজান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মুখতার সালেহ শার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিস্ফোরণের পর পরই আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য সেখানে চারটি দল পাঠানো হয়। উল্লেখ্য, ‘শহীদ রাজাই’ বন্দর রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এছাড়া বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। ওই বন্দর দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়। সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মেহেরদারদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে নিশ্চিত করেন, একাধিক কন্টেইনারের বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে। আরও বলেন, আমরা বর্তমানে আহতদের সরিয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তার ওপর আহত মানুষ শুয়ে আছেন। একটি আধা পাকা ভবন ধসে পড়েছে। তার নিচে লোকজন আটকা পড়ে আছেন বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১:০৬:০৬   ৩৯২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ