সাবেক এমপি বাহার আনোয়ার ও সুবিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি বাহার আনোয়ার ও সুবিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



সাবেক এমপি বাহার আনোয়ার ও সুবিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে কুমিল্লার মনোহরপুরে থাকা ১৫ শতক জমি ও একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া বাহার ও স্বার্থসংশি্লষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মামলা চলমান থাকায় নরসিংদী-২ আসনের সাবেক সংসদ-সদস্য আনোয়ারুল আশরাফ খানের নামে ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় থাকা ১৪৫ কাঠা জমি এবং গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আনোয়ারুল আশরাফের নামে বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাবে থাকা ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৩০৭ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জমি ও ফ্ল্যাটের দলিলমূল্য ধরা হয়েছে ৪ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭২০ টাকা।

দুর্নীতির অভিযোগ থাকায় কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার ৫৩ দশমিক ৯১ বিঘা জমি, তার নিজ নামে ও তার স্বার্থসংশি্লষ্ট প্রতিষ্ঠানের ২১টি ব্যাংক হিসাবের ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ৫৩ বিঘা সম্পদের মূল্য ধরা হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক রেজাউল করিম জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

বাংলাদেশ সময়: ০:২৯:০৩   ২৩৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গুজব, অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে
ধর্ষণ-হত্যায় মৃত্যুদণ্ডের সাজা কমেছে হাইকোর্টে বিচার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ৯ বছরেও
সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ সরকারি সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি: ২ আসামি ৫ দিনের রিমান্ডে
আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের

Law News24.com News Archive

আর্কাইভ