রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদ্যসাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার, তার স্ত্রী গাজী রেবেকা রওশনসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অন্য যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, তার স্ত্রী শিখা সরকার ও তার ব্যবসাসংশ্লিষ্ট ব্যক্তি সুধীর কুমার সরকার এবং সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

দুদকের পরিচালক আবুল হাসনাত রাজউকের ছিদ্দিকুর ও তার স্ত্রীর এবং সহকারী পরিচালক বিলকিস আক্তার উপজেলা চেয়ারম্যান বিমল, রিয়াজসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পৃথক তিনটি আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞার আদেশ দেন।

ছিদ্দিকুর রহমানের আবেদনে বলা হয়, ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে, পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

বিমলের আবেদনে বলা হয়েছে, বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে নিজ নামে বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব খুলে কর ফাঁকি ও অর্থের উৎস আড়াল করার জন্য লেয়ারিংয়ের মাধ্যমে আরপি কনস্ট্রাকশনের হিসাবে ২০১ কোটি ১ লাখ টাকা জমা ও উত্তোলন, নিজনামীয় ১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৪ লাখ টাকা জমা, ৩১ কোটি ৭২ লাখ টাকা উত্তোলন ও বর্তমানে ৪২ লাখ ৮২ হাজার টাকা স্থিতি থাকাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন করার বিষয়টি দুদক অনুসন্ধান করছে।

বাংলাদেশ সময়: ০:২৬:২২   ২৯১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ