রাজধানীতে মিছিল: আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর ৪ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » রাজধানীতে মিছিল: আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর ৪ দিনের রিমান্ডে
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



রাজধানীতে মিছিল: আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর ৪ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ (৬০) ও অ্যাডভোকেট আনিসুর রহমানের (৪০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির করে পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আজিজুল হক সুমন। শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পল্টন মডেল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে শাহে আলম মুরাদ ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শাহে আলম মুরাদ ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আর আনিসুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

বাংলাদেশ সময়: ০:১৯:৫৪   ৩৯৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ