ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫



ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের প্রায় ৭০ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৪৩৮ টাকার হিসাব গরমিলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী এবং তার দুই কন্যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে।

জাপানি বিনিয়োগকারী ও কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন গত ১৬ এপ্রিল ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা (কেস নং: ১৬৩/২০২৫) দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের জানুয়ারিতে জাপান-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ, বিএসইসির মধ্যস্থতায় একটি ক্রয় চুক্তির মাধ্যমে আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যার কাছ থেকে ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি স্পনসর শেয়ার ক্রয় করে। এরপর মিনোরি বাংলাদেশের পক্ষে কোম্পানির পরিচালনা পর্ষদে তিনজন মনোনীত পরিচালক নিয়োগ করা হয়।

চুক্তির ধারা ৪.২ অনুযায়ী, সাবেক পরিচালকদের সাত কর্মদিবসের মধ্যে কোম্পানির দায়-দেনার হিসাব প্রকাশ ও পরিশোধ করার কথা ছিল। ধারা ৪.৩ অনুযায়ী, এই দায় মিনোরি বাংলাদেশের উপর বর্তাবে না। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও আরিফ আহমেদ চৌধুরী ও তার কন্যারা চুক্তির শর্ত পালন করেননি।

এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ৯ জানুয়ারি তাদের নামে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরবর্তীতে ১৬ এপ্রিল মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়, আরিফ ও তার কন্যারা কোম্পানির ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের হিসাব গোপন করেছেন এবং শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোকে তা জানাননি।

মিনোরি বাংলাদেশের আইনজীবী মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আরিফ আহমেদ চৌধুরীর সময়ে প্রায় ৭০ কোটি টাকার ভ্যাট ও ট্যাক্সের তথ্য গোপন করা হয়েছে। শেয়ার বিক্রির পর খরচের হিসাবও সঠিকভাবে দেওয়া হয়নি। এজন্য ভ্যাট-ট্যাক্স ফাঁকি ও হিসাব সঠিকভাবে প্রদানের দাবিতে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করলে ফৌজদারি মামলাসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মিয়া মামুন জানান, আরিফ আহমেদ চৌধুরী ৭০ কোটি টাকার হিসাব গোপন করেছেন। এই অর্থের ব্যয়ের বিবরণ জানতে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি জবাব দেননি। এ কারণে কোম্পানির উৎপাদন কার্যক্রমে ব্যাপক সমস্যা হচ্ছে।

জানা গেছে, আরিফ আহমেদ চৌধুরী ও তার দুই কন্যা বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ সময়: ০:১৭:২১   ৩৭০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ