সমালোচনার মুখে প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

প্রথম পাতা » জাতীয় » সমালোচনার মুখে প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল
শনিবার, ২৯ মার্চ ২০২৫



প্রজ্ঞাপন জারির দিনই বাতিল ট্রাইব্যুনালের প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ

সমালোচনার মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই নিয়োগ বাতিল করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বৃহস্পতিবারই আইন ও বিচার বিভাগের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে আফরোজ পারভীনসহ চারজনকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ আদেশ হওয়ার পর আফরোজ পারভীনের ক্ষেত্রে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই তার নিয়োগ আদেশ বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ৮:১৮:০৪   ৩৫৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জয়শঙ্করের
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

Law News24.com News Archive

আর্কাইভ