গাজায় ইসরাইলের হামলা বন্ধ করতে হবে: ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরাইলের হামলা বন্ধ করতে হবে: ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



গাজায় ইসরাইলের হামলা বন্ধ করতে হবে: ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান

গাজায় নতুন করে ইসরাইল যে যুদ্ধ শুরু করেছে তা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। গাজায় যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে ইসরাইল ও ফিলিস্তিন সফরে রোববার মিশরে যাত্রা বিরতির সময় এক সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, হামাসের সাঙ্গে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে আলোচনা স্থগিত হওয়ার পর গত সপ্তাহের মঙ্গলবার ইসরাইল গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা শুরু করে এবং পরে স্থল অভিযান চালায়। এতে সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কালাস বলেন, আমরা ইসরাইলের পুনরায় শত্রুতা শুরুর তীব্র বিরোধিতা করি। কেননা গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটছে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে গেছে। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে, এটা খুবই স্পষ্ট যে হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে ও ইসরাইলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা তুলে নিতে হবে এবং পুনরায় আলোচনা শুরু করতে হবে। কালাস ইতিমধ্যেই ইসরাইলে পৌঁছেছেন বলে তার টিম নিশ্চিত করেছে।

তার কার্যালয় জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার সময় কালাস অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে ফেরত আসার আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে। গাজার সমগ্র অঞ্চলে মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার এবং টেকসই বিতরণের গুরুত্বও তুলে ধরবেন কালাস।

বাংলাদেশ সময়: ৫:২২:০৩   ২৮৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় ১৭ জন নিহত
হোয়াইট হাউসে রক্তক্ষয়ী হামলার ছক নস্যাৎ, গ্রেপ্তার ৮
ইন্দোনেশিয়ার হালাল শিল্পের উৎপাদন খাতে ৬১.৬ বিলিয়ন ডলার অবদান
চীনা প্রেসিডেন্টের বিমানের গতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ট্রাম্প
আসামে মুসলিম বিবাহ নিবন্ধনে বড় পরিবর্তন: কাজীদের পরিবর্তে দায়িত্ব পেলেন সরকারি রেজিস্ট্রার
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দেখার আহ্বান এরদোয়ানের
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদের বেশি অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা

Law News24.com News Archive

আর্কাইভ