রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেপ্তার

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেপ্তার
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



---


স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জেলা যুবলীগের সভাপতি ও  সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসান (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে আলদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে  ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত বছরের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে  সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘রাজিব মোল্লার দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা যুবলীগের সভাপতি শওকত হাসানকে দুপুর আড়াইটার দিকে আলাদিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়

বাংলাদেশ সময়: ১৭:৪৫:২৮   ৩৭৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ