জ্বালানী সচিব ও তিতাস গ‍্যাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » জ্বালানী সচিব ও তিতাস গ‍্যাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



জ্বালানী সচিব ও তিতাস গ‍্যাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন না করলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশ দেয়া হয়েছে। ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক সোমবার নোটিশটি পাঠান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর।

নোটিশে বলা হয়, এর আগের হাইকোর্টের নির্দেশে বলা হয় ২৪ টি মাসিক কিস্তিতে বকেয়া পরিশোধ করলে ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। তবে তিতাস গ্যাস গত ৫ মার্চ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যা আদালতের আদেশের লঙ্ঘন।

এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়ে। এর ফলে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের জন্য কাগজ সরবরাহে সমস্যা হয়। একপর্যায়ে গত ১৩ মার্চ ক্যাপিটাল বোর্ড মিলস কর্তৃপক্ষ তিতাস গ্যাসকে লিখিতভাবে গ্যাস সংযোগ পুনরায় চালুর অনুরোধ করে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এমতাবস্থায়, ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে বলা হয়। অন্যথায়, হাইকোর্টে আদালত অবমাননার মামলা দাখিল করা হবে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪৩   ২৮৪ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ