নিরাপত্তা পদক্রম নিয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টের তলব

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » নিরাপত্তা পদক্রম নিয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টের তলব
শনিবার, ৮ মার্চ ২০২৫



নিরাপত্তা পদক্রম নিয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টের তলব

বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে দেওয়া গত ২ মার্চের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই সার্কুলারের ব্যাখা দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ হাইকোর্টে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এসময় বিচারকরা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আসে। অথচ এই সুপ্রিম কোর্টকে সবসময় হেয় করা হয়। ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র সচিবের সাথে একই নিরাপত্তা প্রটোকল পাবেন প্রধান বিচারপতি।

এর আগে, ২ মার্চ বিশিষ্ট ব্যাক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে হাইকোর্টের বিচারপতিদের পুলিশের মহাপরিদর্শকের সমমানে রাখা হয়েছে।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রায় আছে। সেখানে বিশিষ্ট ব্যাক্তিদের ক্রমপদমর্যাদা নির্ধারন করা আছে। ফলে, এ প্রজ্ঞাপন বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। শুনানি শেষে ৩ মাসের জন্য প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৩:১১:০৪   ৩৮৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ