আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন জি কে শামীম

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন জি কে শামীম
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন জি কে শামীম

অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তার।

বুধবার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি বেলাল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। এজন্য কারাগারে থেকে জি কে শামীমকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা তার মা আদালতে উপস্থিত হন।

এরপর বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এসময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। পরে সাফাই সাক্ষ্য দেবেন কি না জানতে চাইলে তারা বলেন, সাফাই সাক্ষ্য দিবেন। পরে আদালত সাফাই সাক্ষ্যের জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার প্রক্রিয়া শেষে গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়।

বাংলাদেশ সময়: ৪:২৯:০৩   ২৯৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন

Law News24.com News Archive

আর্কাইভ