দূষণ থেকে বানার নদী রক্ষায় হাইকোর্টের এক গুচ্ছ নির্দেশনা

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » দূষণ থেকে বানার নদী রক্ষায় হাইকোর্টের এক গুচ্ছ নির্দেশনা
সোমবার, ৩ মার্চ ২০২৫



দূষণ থেকে বানার নদী রক্ষায় হাইকোর্টের এক গুচ্ছ নির্দেশনা

ময়মনসিংহের বানার নদী রক্ষায় একগুচ্ছ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী তদন্ত করে বানার নদী দূষণকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ময়মনসিংহ জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে বলা হয়েছে।

এছাড়া ময়মনসিংহের ত্রিশালের ডেসডেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে অনতিবিলম্বে কারখানার বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা এবং নদীর পার্শ্ববর্তী সব শিল্পকারখানাসমূহে ইটিপিসহ দূষণ নিয়ন্ত্রক যন্ত্রাদি চালু আছে কি না—তা ২৪ ঘণ্টা মনিটরিং করার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ময়মনসিংহ জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে নির্দেশ প্রদান করেছে আদালত। এসব আদেশ প্রতিপালন হয়েছে কি না এ সংক্রান্ত প্রতিবেদন তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বানার নদী রক্ষায় হাইকোর্টে রিট করেন। রিটে অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়াও একগুচ্ছ রুল জারি করা হয়েছে। রুলে বানার নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা ও নিয়ন্ত্রণ করার, সিএস ম্যাপ ও মূল প্রবাহ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করে যথাযথ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধ করার নির্দেশ কেন প্রদান করা হবে না—তাও জানতে চেয়েছে হাইকোর্ট। বেলার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুহাম্মদ আশরাফ আলী। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রুমানা শারমিন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

বাংলাদেশ সময়: ১৪:১১:৫৮   ৩২২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
চাঁদাবাজির মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টার অভিযোগ
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত

Law News24.com News Archive

আর্কাইভ