সারাদেশে অবৈধ সব ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সারাদেশে অবৈধ সব ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫



সারাদেশে অবৈধ সব ইটভাটা গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

সারাদেশে সব অবৈধ ইটভাটা ৪ সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সব বিভাগীয় কমিশনার ও ডিসিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

শুনানিতে হাইকোর্ট বলেন, দেশের পরিবেশ রক্ষায় প্রসাশন ব্যর্থ, পরিবেশ রক্ষায় আইনের কঠোর করতে হবে।

এর আগে, দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। ২০২২ সালে বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন হাইকোর্ট।

এ বিষয়ে বিভাগীয় কমিশনারগণ এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারায় তাদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৪৪   ২৬৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ