বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার ৩৫০ কোটি টাকা বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার ৩৫০ কোটি টাকা বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার ৩৫০ কোটি টাকা বরাদ্দ বাতিল করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে বরাদ্দ বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এই অর্থের পরিমাণ ২ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা। যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় খরচ কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গঠন করেছেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডজ)। এর প্রধান করা হয়েছে বিলিয়নিয়ার ইলন মাস্ককে। এরই মধ্যে ডজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেয়া বিভিন্ন রকম সহযোগিতা বাতিল করেছে।

তাদের ভেরিফায়েড এক্স একাউন্টে এ খবর জানানো হযেছে। এতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বরাদ্দ রেখেছিল ২ কোটি ৯০ লাখ ডলার। ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল ২ কোটি ১০ লাখ ডলার। নেপালে ফেডারেলিজম এবং জীববৈচিত্র বিষয়ক প্রজেক্টে বরাদ্দ দেয়া হয়েছিল ৩ কোটি ৯০ লাখ ডলার। দক্ষিণ আফ্রিকায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ২৫ লাখ ডলার। মালিতে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছিল এক কোটি ৪০ লাখ ডলার। এমনিতরো বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ট্যাক্সদাতাদের অর্থ বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এক্সে ডজ জানিয়েছে এসব বরাদ্দ বাতিল করা হয়েছে। এর ফলে ক্ষতির মুখে পড়েছে কম্বোডিয়া, সার্বিয়া, মালিদ লাইবেরিয়া, মোজাম্বিক, মিশর সহ বিভিন্ন দেশ।

বাংলাদেশ সময়: ১:৫০:২৫   ২৫৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ