রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কুদ্দুস বাবু সম্পাদক হিরণ

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কুদ্দুস বাবু সম্পাদক হিরণ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজ ২৪.কম ও দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিন ও নিউ নেশনের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম হিরন।


শনিবার (১৫ই ফেব্রুয়ারী) রাতে শান্তিপূর্ণ পরিবেশে প্রেসক্লাব ভবনে এ নির্বাচন

অনুষ্ঠিত হয়।


নির্বাচনে ৩ ভোটে সভাপতি পদে আবু মুসা বিশ্বাস (দৈনিক আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে মোঃ মোশারফ হোসেন (বাসস) পরাজিত হয়।


প্রেসক্লাবের ১৭জন সদস্যের মধ্যে ১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ (অবঃ) এটিএম রফিক উদ্দিন। নতুন এই কমিটি আগামী ২০২৫-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে।

---

অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন (সম্পাদক দৈনিক মাতৃকণ্ঠ), সহ-সভাপতি এম মনিরুজ্জামান (আরটিভি ও দৈনিক নয়াদিগন্ত) ও কামরুন্নাহার (দৈনিক ঢাকার ডাক), সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন (দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশন) ও মোঃ সাজিদ হোসেন (এসএ টিভি), অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান (দৈনিক যায়যায়দিন), ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন আবুল কালাম (দৈনিক সোনালী বার্তা) ও মহিলা সম্পাদিকা হাফিজা খাতুন (দৈনিক মাতৃভাষা)।

বাংলাদেশ সময়: ০:৩৯:২৪   ২৬৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ