আবরার হত্যা: ডেথ রেফারেন্স শুনানি অব্যাহত

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আবরার হত্যা: ডেথ রেফারেন্স শুনানি অব্যাহত
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



আবরার হত্যা: ডেথ রেফারেন্স শুনানি অব্যাহত

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। শুনানিতে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) থেকে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য পড়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। বুধবার শুনানির জন্য রাখা হয়েছে।

# পেপারবুক থেকে ১৫ সাক্ষীর সাক্ষ্য পড়া হয়েছে

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে।

বাংলাদেশ সময়: ৩:০৭:০০   ৩১৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়: হাইকোর্ট
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান

Law News24.com News Archive

আর্কাইভ