গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে ৫ আরব দেশের চিঠি

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে ৫ আরব দেশের চিঠি
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫



গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে ৫ আরব দেশের চিঠি

ফিলিস্তিনের গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণে মার্কিন প্রেসিডেন্ট যে পরিকল্পনার কথা জানিয়েছেন তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ওই চিঠি পাঠিয়েছেন তারা। সেখানে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের পরিকল্পনার বিরোধিতা করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছে জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের পাশাপাশি ওই চিঠিতে সই করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখ। তারা জানিয়েছেন, ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে সপ্তাহান্তে কায়রোতে আরব দেশগুলোর কূটনীতিকদের একটি বৈঠক হয়েছে। সেখানে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

২৫শে জানুয়ারি প্রথমে জর্ডান ও মিশরকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রস্তাব দেন ট্রাম্প। সে সময় সাংবাদিকরা জানতে চান- গাজাবাসীদের স্বল্পমেয়াদে নাকি দীর্ঘমেয়াদে সরিয়ে নেয়া হবে। জবাবে ট্রাম্প বলেছেন, যেকোনোটিই হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের পর সমালোচকরা বলেছেন, ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে স্থায়ীভাবে বিতাড়িত করতেই এমন প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তারা এটিকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন। অবশ্য তখনই ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছিল জর্ডান, মিশর এবং অন্যান্য আরব দেশ।

মার্কো রুবিও’র কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠন সেখানকার জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই হওয়া উচিত। ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে বাস করবে এবং তারা পুনর্নির্মাণে সহায়ত করবে। চিঠিতে আরও বলা হয়েছে, উপত্যকাটি পুনর্গঠনের সময় গাজাবাসীর এজেন্সি কেড়ে নেয়া উচিত নয়। কেননা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় পুনর্গঠন প্রক্রিয়ার মালিকানা অবশ্যই গাজবাসীদের কাছে রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১:২৬:২৮   ২৭৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ