ইরানের সাহায্যের প্রয়োজন নেই, দরকার ইসরাইলের: লেবাননের পার্লামেন্ট স্পিকার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের সাহায্যের প্রয়োজন নেই, দরকার ইসরাইলের: লেবাননের পার্লামেন্ট স্পিকার
শনিবার, ২১ জুন ২০২৫



ইরানের সাহায্যের প্রয়োজন নেই, দরকার ইসরাইলের: লেবাননের পার্লামেন্ট স্পিকার

ইরানের কোনো সাহায্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ শিয়া রাজনীতিবিদ নাবিহ বেরি। তিনি বলেন, বরং ইসরাইলের সহায়তার প্রয়োজন। বৃহস্পতিবার দিবাগত রাতে লেবাননের স্থানীয় গণমাধ্যম এমটিভিকে এ কথা জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সঙ্গে যুক্ত হবে না লেবানন। নাবিহ বেরি বলেন, আমি ২০০ ভাগ নিশ্চিত যে লেবানন কোনো যুদ্ধে জড়াবে না। কারণ দেশটির এমন কোনো ইচ্ছা নেই এবং যুদ্ধে জড়ালে লেবাননকে অনেক চড়া মূল্য দিতে হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, চারিদিকে এখন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে লেবানন সমর্থন করবে কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা। এর মধ্যেই এমন মন্তব্য করলেন নাবিহ। বলেছেন, ইরানের আমাদেরকে প্রয়োজন নেই, বরং ইসরাইলেরই অন্যদের সমর্থন প্রয়োজন। উল্লেখ্য, নাবিহ বেরি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘনিষ্ঠ।

বাংলাদেশ সময়: ১:৪৩:১৮   ২০৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ