সাবেক অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ জনের বিরুদ্ধে প্রবাসী নারীর মামলা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ জনের বিরুদ্ধে প্রবাসী নারীর মামলা
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



 ---

 

অর্থ আত্মসাৎ, মারধর ও প্রতারণার অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বীর প্রতীক মোমিন উল্লাহ পাটোয়ারীসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারী।

মোমিন উল্লাহ পাটোয়ারী ছাড়া মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— কাফরুল থানার সাবেক ওসি ( অফিসার ইনচার্জ) মো. সেলিমুজ্জামান, সাবেক ওসি (তদন্ত) মোহাম্মদ আবু আজিম, সাবেক উপ-পরিদর্শক এম ফরিদুল আলম, সাখাওয়াত হোসেন এবং আফরোজা।

আজ (বুধবার) বাদীপক্ষের আইনজীবী শামীম আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমুন নাহার নামে এক নারী আসামিদের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ১৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

---

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২০ সালের ১৪ অগাস্ট পুলিশের সাবেক এডিশনাল এসপি মোমিনের বাসায় ভাড়াটিয়া হিসাবে ওঠেন তিনি। বাসা ভাড়া ও ফার্নিচারের অ্যাডভান্স হিসাবে তাকে ৬ লাখ টাকা দেন। ভাড়াটিয়া হিসাবে ১৮ দিন অবস্থানকালে আসামি বাদীকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে রাজি না হলে মোমিন বাদীকে তালাবদ্ধ করে রাখেন। এরপর বাদী জীবন বাঁচানোর জন্য ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতায় উদ্ধার হন। মোমিনের বাসায় কোটি টাকার মালামাল রেখে চলে আসেন। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা ও ওয়ার্ড কমিশনার ভিকটিমের মালামাল উদ্ধার না করে আসামির পক্ষ নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন বাদী।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:০০:৩৫   ৩৯৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ