পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ বিতর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল—দ্য ল্যানসেট।

তাদের প্রতিবেদনে, দুর্নীতির মাধ্যমে সায়মা ওয়াজেদের পদ অর্জনের অভিযোগে দুদকের তদন্তের বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম সেসব জানান ল্যানসেটকে।

অভিযোগ রয়েছে, পুতুলের পদ নিশ্চিতে ক্ষমতার অপব্যবহার করেছেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে পুতুলের বিরুদ্ধে আর্থিক অসদাচরণ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তুলে ধরেছে দুদক।

একইসাথে, সংস্থাটি থেকে পুতুলকে অপসারণের ব্যাপারে ডব্লিউএইচও-কে চাপ প্রয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।

বাংলাদেশ সময়: ১২:২৬:৫৯   ২৫৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অভিশংসন ঠেকাতে তৎপর ট্রাম্প ও রুবিও
সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ প্রবাসী আটক ও বহিষ্কার
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, দাবি স্বাস্থ্য কর্মকর্তার
নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে কোনো পার্থক্য নেই: আবদেল বারি আতওয়ান
২০২৯ সালে মোদি সরকারের পতন হবে, দাবি সিজেপি প্রতিষ্ঠাতার
ওমান সাগরে আগুন লাগা জাহাজের ২২ নাবিককে উদ্ধার করল আমিরাত
ইয়েমেনে বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত

Law News24.com News Archive

আর্কাইভ