সুপ্রিম কোর্টে আরেকটি হেল্পলাইন চালু

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সুপ্রিম কোর্টে আরেকটি হেল্পলাইন চালু
রবিবার, ৫ জানুয়ারী ২০২৫



সুপ্রিম কোর্টে আরেকটি হেল্পলাইন চালু

বিচারপ্রার্থীদের দ্রুত ও নির্বিঘ্ন বিচারিক সেবা দিতে আরও একটি হেল্পলাইন নম্বর চালু করেছে সুপ্রিম কোর্ট। আগের নম্বরের (০১৩১৬১৫৪২১৬) পাশাপাশি নতুন এই নম্বরেও (০১৭৯৫৩৭৩৬৮০) বিচার বা সেবা প্রার্থীরা তাদের অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গত ২৬ সেপ্টেম্বর হেল্পলাইন নম্বর চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

চালুর পর গত তিন মাসে সারা দেশ থেকে আইনি পরামর্শ, অভিযোগ দাখিল ও মামলার তথ্য জানতে ১০০৩টি কল আসে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সুপ্রিম কোর্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০৩টি কলের মধ্যে ৬০৪টি কল ছিল আইন পরামর্শ ও সেবা চেয়ে। ৩৪৪টি কলে মামলার তথ্য জানতে চাওয়া হয়। আর বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, সেবা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব ও অসদাচরণের অভিযোগ জানাতে কল আসে ৫৫টি।

এই ৫৫টি অভিযোগের মধ্যে বিলম্বে আইনি সেবা সংক্রান্ত অভিযোগ ছিল ২২টি। প্রত্যেকটি কলের সেবাগ্রহীতাকে তাৎক্ষণিকভাবে সেবা দেওয়া হয়েছে। বাকি ৩৩টি অভিযোগ ছিল বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলার। এই ৩৩টি অভিযোগের মধ্যে ১২টি অভিযোগ বিভিন্ন জেলা আদালতের বিচারকদের বিরুদ্ধে।

হাইকোর্ট বিভাগের কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং ৬টি অভিযোগ আইনজীবীদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সরকারি ছুটির দিন বাদে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি হেল্পলাইন নম্বরই চালু থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪৩   ৩০০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ